বুধবার, ২ মার্চ, ২০১৬

সিলেটে ৫০ ভরি স্বর্ণ, ৫ লক্ষ টাকা, মোবাইল সেট, ইলেকট্রনিকস সামগ্রী ও ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ

সিলেটের বিভিন্ন স্থানে ডাকাতি করে স্বর্ণালঙ্কার, মূল্যবান জিনিসপত্র ও টাকা পয়সা লুটে এনে এক জায়গায় জমিয়ে রাখতো তারা। একটি নির্দিষ্ট সময় শেষে তা নিজেদের মধ্যে ভাগাভাগি করা হতো। কিন্তু এবার সেই ভাগাভাগিতে বাগড়া দিয়েছে পুলিশ।
ডাকাতদের লুন্ঠিত মালামালের গুদামে হানা দিয়ে পুলিশ বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র উদ্ধার করেছে।
গত রবিবার রাতে নগরীর মধুশহীদ ভাতালিয়া ১৫/বি নম্বর বাসায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়। ডাকাতির ঘটনায় পুলিশ এক নারীসহ ৫ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- নগরীর ৮১/৩ কাজলশাহ’র নূর উদ্দিন (২১), মেজরটিলার কৃষ্ণ দেবনাথ (২৮), বাগবাড়ির লিয়াত আলীর কলোনির সোহেল আহমদ (২১), সাহেবের বাজার পাঠানগাঁও’র সেবুল খাঁ (২২) ও ভাতালিয়া মধুশহীদ ১৫/বি এর রেখা বেগম (৪০)।
তাদের কাছ থেকে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে- ৫০ ভরি স্বর্ণালঙ্কার, ৫ লাখ টাকা মূল্যমানের দেশি-বিদেশী মূদ্রা, ৫ লাখ টাকা মূল্যের ৩৫টি মোবাইল ফোন সেট, ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৪টি ল্যাপটপ, ৮০ হাজার টাকার ২টি এলসিডি টিভি, একটি ডিভিডি, ৬টি ক্যামেরা ও ২ কেজি ওজনের ইমিটেশনের অলংকার।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান- গত ২৭ ফেব্র“য়ারি জেলার বিশ্বনাথ থানার পীরেরগাঁওয়ে রিদওয়ান আলীর বাড়িতে ডাকাতিকালে নূর উদ্দিন ও কৃষ্ণ দেবনাথ নামের দুই ডাকাতকে আটক করা হয়। তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী গত রবিবার রাতে রেখা বেগমের ভাতালিয়া মধুশহীদের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়। ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।রিপোর্টার আলোক চিএ সাকিব আহমদ মুছা

মঙ্গলবার, ১ মার্চ, ২০১৬

বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগর কমিটির অনুমোদন

বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিলেট মহানগরীর কমিটি জাতীয় সদর দপ্তর কর্তৃক অনুমোদন করা হয়েছে। সিলেট বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী রোটারিয়ান আতাউর রহমানকে সভাপতি ও কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি মনোরঞ্জন তালুকদারকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেছেন কমিশনের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি ডা. মো. এ হাই মুকুল, মো. আনোয়ার হোসেন, প্রফেসর হাকীম দেলোয়ার হোসেন, জাদুশিল্পী মো. বেলাল উদ্দিন, কুতুব উদ্দিন আহমদ, হাকীম সাদউল্লাহ বাচ্চু ও মো. সাজ্জাদুর রহমান, যুগ্ম সম্পাদক- মেহেদী কাবুল, এডভোকেট সাজ্জাদুর রহমান, মিজানুর রহমান, এডভোকেট হোসেন আহমদ শিপন, জাবেদ আহমদ, মো. কামরুজ্জামান ফাইয়াজ হোসেন ফরহাদ ও মোঃ হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক লায়ন মিছবাহ উদ্দিন, ফারুক আহমদ শিমুল, আলী আহসন হাবিব, আশরাফুল হক, শাহ আলম, রাশেদুজ্জামান রাশেদ, ইমরান হোসেন, হোসেইন মো. রাজন, আশিকুর রহমান রব্বানী, সহ সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন সরকার, ইমতিয়াজ হোসেন আরাফাত, প্রচার সম্পাদক খালেদ মিয়া, সহ প্রচার সম্পাদক আব্দুল মুকিত তুহিন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বাবুল মিয়া, আন্তর্জাতিক সম্পাদক এসএম বুরহান উদ্দিন, কোষাধ্যক্ষ আলী হোসেন আলীম, দপ্তর সম্পাদক শফিকুর রহমান শফিক, সদস্য- এডভোকেট রাশিদা সাইদা খানম, তাপস কর্মকার, নৃপেন্দ্র সিংহ, ইউসুফ সেলু, ফটো সাংবাদিক জাবেদ আহমদ, হাফেজ সাইফুল্লাহ খালেদ, সোহেল আহমদ রঞ্জু। রিপোটার আলোকচিএ সাকিব আহমদ মুছা

খাসদবীরের বিয়ে বাড়িতে ডাকাতির ঘটনার স্বর্ন উদ্ধার

সিলেট নগরীর খাসদবীরে বিয়ে বাড়িতে ডাকাতির ২৮ ভরি স্বর্নের মধ্যে প্রায় ৬ ভরি স্বর্ন সনাক্ত করা হয়েছে।আজ পুলিশ লাইনে এই সনাক্ত করণ কাজটি হয়। উল্লেখ্য ৬ ভরি স্বর্নের মধ্যে প্রায় ৪ ভরি স্বর্ন সাংবাদিক সোহাগ আহমদের রয়েছে।
গতকাল সিলেটে ৫০ ভরি স্বর্ণ, দেশি-বিদেশি প্রায় ৫ লক্ষ টাকা, বেশ কিছু মোবাইল সেট, ইলেকট্রনিকস সামগ্রী ও ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছিল পুলিশ।
আটক ব্যক্তিরা আন্ত:জেলা ডাকাতচক্রের সদস্য বলে।
সোমবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট জেলা পুলিশ লাইনসে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন পুলিশ কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সিলেট নগরীর মধুশহীদ এলাকার ১৫/বি বাড়িতে একদল ডাকাত অবস্থান করছে। সেখানে রাতভর অভিযান চালিয়ে পুলিশ লুট হওয়া পণ্যসহ ডাকাত দলকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
সিলেট জেলার সহকারী পুলিশ সুপার নুরুল ইসলাম জানান, সিলেটসহ আশপাশের জেলাগুলোর বিভিন্ন স্থানে ডাকাতি করে এসব মালামাল লুট করে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ আরও অভিযান চালাবে।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রিপোটার আলোকচিএ সাকিব আহমদ মুছা

দলীয় প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করলেন কাহের শামীম

বিএনপি’র মনোনিত প্রার্থীদের দলীয় মনোনয়ন বিতরণ করার প্রাক কালে ইউনিয়ন নির্বাচনে দলের সকল পর্যায়ে নেতকর্মীদের মত বিরোধে উর্ধ্বে উঠে ইস্পাত কঠিন ঐক্য নিয়ে দলের প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান সিলেট জেলা বিএনপি’র সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। সোমবার বিকালে আবুল কাহের শামীমের বাসায় মতবিনিময় সভায় তিনি আ আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপি’র সভাপতি ওসমান গণি, আরিফ ইকবাল নেহাল, লুৎফুর রহমান, জসিম উদ্দিন, সামসুদ্দিন, আল আজাদ, আনোয়ার হোসেন, জিয়ারত খান, আব্দুল লতিফ, আব্দুল্লাহ আল মামুন সামন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি সৌকত আলী বাবুল, বিএনপি মনোনিত কোম্পানীগঞ্জ উপজেলার চেয়াম্যান প্রার্থী আব্দুল মালিক, মো. নজরুল ইসলাম, হাজী মো. আব্দুছ ছোবহান, তাজ উদ্দিন আহমদ।
গোয়াইনঘাট উপজেলায় বিএনপি মনোনিত প্রার্থী মো. খালিক আহমদ, জামাল উদ্দিন আহমদ, মো. শাহপরান, মো. শাহাব উদ্দিন, বাবরুল হোসেন বাবুল, খালেদ আহমদ, ছয়ফুল আলম প্রমূখ। রিপোটার আলোকচিএ সাকিব আহমদ মুছা

এ্যানির মুক্তির দাবিতে সিলেটে ছাত্রদলের মিছিল ও সমাবেশ

বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি’র মুক্তির দাবিতে কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসাবে সিলেটে ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। সোমবার দুপুরে সিলেট নগরীর নয়াসড়ক এলাকায় এ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ বক্তারা বলেন, বর্তমান আওয়ামী সরকার বিরোধী দলের নেতা কর্মীদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে ক্ষমতায় ঠিকে থাকতে চায়। সেই ধারাবাহিকতায় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ বিরোধী দলের শীর্ষ স্থানীয় নেতা কর্মীদের গ্রেফতার করে কারাগারে আটকে রেখেছে। অবিলম্বে সকল রাজবন্দিদের মুক্তি দিন।
মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সদস্য লিটন আহমদ, সদর উত্তর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, মহানগর ছাত্রদলের সদস্য কামরান হোসেন হেলাল, নাছির উদ্দিন রহিম, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শিহাব খাঁন, আমিনুল ইসলাম মামুন, মাজেদ খান, সাইদুর রহমান, সোহেল রানা, আব্দুল আহাদ সুমন, জাবের আহমদ, মাহবুব আহমদ চৌধুরী. সেলিম মিয়া, আনহার খান রাজু, এমদাদুল ইসলাম মিজান, ইমন আহমদ, সুজন আহমদ সুজন, আলী ইসলাম, মিজানুর রহমান মিজান, এহিয়া চৌধুরী, শহীদ নূর, চৌধুরী সোবহান আজাদ, মুক্তার আহমদ মুক্তার, আফজল হোসেন, মাহবুবুল আলম সৌরভ, কাওসার আহমদ, রুমন আহমদ রাজু, জাবেদুর রহমান জাবেদ, সালেহ আহমদ তাপাদার, সাইদুর রহমান বিপ্লব, রিপন আহমদ, রুবেল আহমদ, শাহিদ আহমদ, রিয়াজ আহমদ, শাহান আল মাহমুদ, আশরাফুল ইসলাম জাহিদ, মাহমুদুল হাসান, মামুনুর রশিদ মামুন, সাখাওয়াত হোসেন রেণু, রণি আহমদ, আশিক আহমদ প্রমুখ। রিপোটার আলোকচিএ সাকিব আহমদ মুছা

মীর কাসেমকে রক্ষার চেষ্টা হলে দাঁতভাঙা জবাব দেয়া হবে-ইমরান এইচ সরকার

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামী জামায়াত নেতা মীর কাসেম আলীকে রক্ষার কোন অপচেষ্টা করলে দেশের মানুষ তার দাঁতভাঙা জবাব দেবে বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে অভিযুক্ত মীর কাসেম আলীর সর্বোচ্চ শাস্তির দাবিতে সোমবার রাজধানীর শাহবাগে প্রজন্ম চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি জানান, ৮ মার্চ পর্যন্ত বিকাল থেকে সন্ধ্যা শাহবাগে অবস্থান করবে গণজাগরণ মঞ্চ।

রিপোটার আলোক চিএ সাকিব আহমদ মুছা

সিলেটে স্বাধীনতার মাসকে বরণ করলো মুক্তিযুদ্ধ অনুশীলন

সিলেটে এবারো মুক্তিযুদ্ধ গবেষণা প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধ অনুশীলন মহান স্বাধীনতার মাস মার্চকে বরণ করেছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধ অনুশীলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এর আগে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনায় মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা বলেন, বাঙালির ইতিহাসে মার্চ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে। নানা কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মকে এ সম্পর্কে জানাতে হবে।
মুক্তিযুদ্ধ অনুশীলন, সিলেটের সভাপতি আল-আজাদ বলেন, মার্চ ছিল মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতিপর্ব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশেই চলছিল সবকিছু। মহান নেতা জাতিকে ধাপে ধাপে প্রস্তুত করে ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
কর্মসূচি আরো অংশ নেন, সিলেট মেট্রোপলিটন ল কলেজের উপাধ্যক্ষ অ্যাডভোকেট ড মো শহিদুল ইসলাম, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিসের জেলা সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক সালাউদ্দিন বেলাল, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক সুবল চন্দ্র দাস, সাবেক ছাত্রনেতা শাহানারা বেগম, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সাবেক সিটি কাউন্সিলর জেবুন্নাহার শিরীন, সংগীত শিক্ষক স্বরদিন্দু চক্রবর্তী রেন্টু, নারী উদ্যোক্তা নুরুন নাহার বেবী, জেলা মহিলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক শাহেনা বেগম চৌধুরী স্বর্ণা, যুগান্তর স্বজন সমাবেশের বিভাগীয় সমন্বয়ক প্রণব কান্তি দেব, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু তাহের, মুক্তিযুদ্ধ অনুশীলনের সম্পাদক সুরঞ্জিত বর্মন, সাবেক সম্পাদক বশির আহমদ জুয়েল, সদস্য অধ্যাপক মো আব্দুল জলিল, ধ্রুব গৌতম, সাংবাদিক ইউসুফ আলী, নূরুল ইসলাম, মেকদাদ মেঘ, ফারহানা বেগম হেনা, শাহ আদনান, হেনা মমো, সংস্কৃতিকর্মী অমরেন্দ্র দেব, রাজীব চৌধুরী, সত্যজিৎ চৌধুরী, স্বপন মল্লিক শিবা প্রমুখ।

রিপোটার আলোক চিএ সাকিব আহমদ মুছা