বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

প্যারিসে শবে মেরাজের আলোচনা ও দোয়া মাহফিল


প্যারিসে শবে মেরাজের আলোচনা ও দোয়া মাহফিল

সাকিব আহমদ মুছা, প্যারিস (ফ্রান্স) থেকে :–ফ্রান্সের রাজধানী প্যারিসের অভারভিলা মুসলমানদের আয়োজনে আয়োজিত জামে মসজিদে « শাহজালাল (র:) উলামা পরিষদ ফ্রান্সের উদ্যোগে », পবিত্র মিরাজুন্নবী (স:) উপলক্ষ্যে, এক বিশাল আলোচনা ও মিলাদ মাহফিলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গত কাল ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্তানরত বিপুল সংখ্যক প্রবাসী ধর্মপ্রাণ মুসলমান মুসল্লিদের উপস্থিতিতে, এসময় পবিত্র মিরাজের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে প্রধান অতিথি হিসাবে ওয়াজ পেশ করেন মাওলানা হেলাল উদ্দিন সিরাজি।

উক্ত সভার আলোচকরা বলেন পবিত্র শবে মিরাজ ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে অতি পবিত্র এবং মহান আল্লাহর অফুরন্ত রহমত-বরকতে সমৃদ্ধ রাত । মুসলিম জাহানের কাছে এ রাতের তাৎপর্য অপরিসীম। মিলাদশেষে মোনাজাতে বিশ্ব মুসলিমের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

আয়োজিত সভার শুরুর প্রথম আর্ধে পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ মাহফিল ও নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে ফ্রান্স সহ ফ্রান্সের সর্ব প্রবাসী মুসলমানেরা শবে মিরাজ পালন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাওলানা ওয়াহিদুর রহমান,উপদেষ্টা সালেহ আহমেদ, ওয়াহিদ বার তাহের প্রমূখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন